কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর

প্রায় ৩০ ঘন্টা পড়ে থাকার পর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত ২ বাংলাদেশীর লাশ হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ১২৫৩ পিলারের কাউয়ারটুক নামক স্থানে বিজিবির উপস্থিতিতে বাংলাদেশ পুলিশ তাদের লাশ গ্রহণ করে। এর আগে দিনভর পতাকা বৈঠক করে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী।

রোববার দুপুরে ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয় কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন ও মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ। তাদের লাশ প্রায় ৩০ ঘন্টা সেখানে পড়ে ছিল। দু-দেশের সীমান্ত জটিলতা দূর করে সোমবার সন্ধ্যায় তাদের লাশ হস্তান্তর করে ভারত।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুল ইসলাম জানান, ভারতীয় পুলিশের কাছ থেকে আমরা লাশ গ্রহণ করেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এরআগে রোববার সন্ধ্যা ছয়টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত পিলার নম্বর-১২৫৩-এর কাছে ‘ভারতীয় খাসিয়াদের’ গুলিতে আলী ও কাওসার নিহত হন।

স্থানীয় সূত্র জানায়, আলী হোসেন, কাওসার আহমদ ও নবী হোসেন সীমান্তের ওপার থেকে পণ্য নিয়ে আসার জন্য রোববার কোন এক সময় অবৈধভবে ভারতের ভেতর প্রবেশ করেন। বিকাল ৩টায় খবর পাওয়া যায় ভারতীয় খাসিয়াদের গুলিতে আলী ও কাওসার নিহত হয়েছেন। এর কিছুক্ষণ পর গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হেসেন।

উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান বলেন, স্থানীয় লোকজনের বাড়ি সীমান্তবর্তী এলাকায় হওয়ায় কাঠ সংগ্রহ করতে প্রায়ই ভারতের ভেতরে যাওয়া-আসা করেন। আলী হোসেন ও কাওসারও সেভাবেই সেখানে গিয়ে থাকতে পারেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট