সিলেট নগরীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

সিলেট নগরীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

সিলেট নগরীর ২০নং ওয়ার্ড এলাকায় ড্রেনের কাজ করতে গিয়ে দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২০ নং ওয়ার্ডের টিলাগড় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিক নিহত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিলাগড় জামে মসজিদের সামনে সিসিকের ড্রেনের কাজ করছিলেন এক শ্রমিক। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে পরে সেই শ্রমিকের উপর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট