২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৭ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪
সিলেটে আবারও পৃথক অভিযানে ৪৪৫ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৭০ হাজার টাকা। এসময় আটক হয়েছে চার চোরাকারবারি।
আটককৃতরা হলেন- মুসলিম উদ্দিন (২২), জসীম উদ্দিন (৩৮), আক্তার উদ্দিন(২৪) ও আমান উল্লাহ (২২)।
সোমবার (১৫ জুলাই) বিকেলে সিলেট জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা সম্রাট তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা পুলিশ জানায়, সোমবার জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নে নিজগ্রাম থেকে ৫৮ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় আটক হন তিনজন। এরআগে ১৪ জুলাই দিবাগত রাত আটটায় গোয়াইনঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর গ্রামের দুটি বসতঘর থেকে প্রথমে ৯৮ বস্তা পরে আরও ২৮৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। এসময় আটক হন আমান উল্লাহ।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত পক্রিয়া চলছে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশ।
এরআগে গত ১৩ জুলাই জেলার জৈন্তাপুর উপজেলায় পৃথক পৃথক অভিযান করে ৭৯৫ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা পুলিশ। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ ৭৯ হাজার ২০০ টাকা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D