২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৪
সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন- উপজেলার কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন (৩০) ও মৃত সুন্দর আলীর ছেলে কাওছার আহমদ (২৫)। আহত ব্যক্তির নাম নবী হোসেন। তিনি করবলাটুক গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।
রোববার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে কোম্পানীগঞ্জের নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩নং পিলারের ওপারে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ও আহত ব্যক্তি সীমান্ত পেরিয়ে প্রায়ই ভারতে যাতায়াত করেন এবং বিভিন্ন মালামাল নিয়ে আসেন। রোববার সকালেও তারা ভারতে গিয়েছিলেন। বিকাল ৩টার দিকে খবর আসে খাসিয়ার গুলিতে মারা গেছেন আলী হুসেন ও কাউছার আহমদ। একটু পর গুরুতর আহত অবস্থায় ফিরে আসেন নবী হুসেন।
উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভারতীয় খাসিয়ার গুলিতে আলী হোসেন ও কাওসার নামে দুজন মারা গেছেন। আরও কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি।’
পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, ‘তারা মাঝেমধ্যে লাকড়ি ও কাঁঠাল আনতে ওপারে গিয়ে থাকেন। আজও কয়েকজন মিলে গিয়েছিল। লাশ ঘটনাস্থলে পড়ে আছে। বিজিবি গেছে, দেখা যাক তারা কী করে।’
বিজিবির কালাইরাগ বিওপি ক্যাম্পের কমান্ডার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, এখনো লাশ দেশে নিয়ে আসা হয়নি।আমরা এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D