কানাইঘাটে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ ১ জন আটক

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৪

কানাইঘাটে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ ১ জন আটক

সিলেটে ৭০ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়িসহ ১ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে কানাইঘাটের ৪নং সাতবাঁক ইউনিয়নের লোভারমুখ বাজার থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সাদেক আহমদ (৪২) কানাইঘাটের চড়িপাড়ার (মাঝরডি) মৃত নুরুল হকের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে কানাইঘাটের ৪নং সাতবাঁক ইউনিয়নের চড়িপাড়া সাকিনস্থ লোভারমুখ বাজারের শাহজালাল ভেরাইটিজ স্টোরে অভিযান পরিচালনা করে ১০ বান্ডেলে ৭০ হাজার শলাকা শেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ৭০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার উপপরিদর্শক (মিডিয়া) দেবাশীষ শর্ম্মা জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট