২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে কথা কাটাকাটি নিয়ে মারামারি ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিপক্ষ হোসেন মিয়ার ঘুষিতে পানিতে পড়ে আব্দুর নূর নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুর নূর উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামের করিম হোসেনের ছেলে।
সোমবার (৮ জুলাই) ভোররাতে জাফলংয়ের নয়াবস্তি গ্রামের পাশের নদীতে এ ঘটনা ঘটে।
মারধরের এ ঘটনায় হোসেন মিয়াকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
ধৃত হোসেন মিয়া উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বাউরভাগ হাওর গ্রামের রুস্তম খা’র ছেলে।
স্থানীয়দের সাথে আলাপ করে জানা যায়, প্রতিদিনের ন্যায় জাফলং নদীতে নৌকা নিয়ে বালু উত্তোলনের কাজে যায় শ্রমিকরা। নৌকা রাখাকে কেন্দ্র করে আব্দুর নূর ও হোসেন’র মধ্যে কথা-কাটাকাটি ও মারামারি হয়। একপর্যায়ে হোসেন’র ঘুষিতে আব্দুর নূর পাশে থাকা নৌকায় লেগে মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজি করে নদী থেকে আব্দুর নূরকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এ ঘটনায় স্থানীয়রা হোসেন মিয়াকে আটক করে পুলিশ দেয়। তবে কী বিষয় নিয়ে তাঁদের মধ্যে মারামারি হয়েছে, তা এখনো সঠিকভাবে জানা যায়নি।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম পিপিএম বলেন, সংবাদ পেয়েই গোয়াইনঘাট থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D