২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৭ পূর্বাহ্ণ, জুলাই ৭, ২০২৪
কোটা বাতিলের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলনে নেমেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।
রোববার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন তারা। পরে বিকেল ৪টা ১০ মিনিটে সমস্বরে জাতীয় সঙ্গীত গান আন্দোলনকারীরা। এসময় শান্তিপূর্ণ আন্দোলনের ঘোষণা দেন তারা।
এদিকে অবরোধের ফলে সড়কের দুইপাশ জুড়ে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। অনেকে হেঁটে পার হচ্ছেন সমাবেশস্থল। তবে জরুরি কাজের যানবাহনসহ অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে।
বিক্ষোভ মিছিল চলাকালীন সময়ে কোটা বাতিলের দাবিতে কোটা না মেধা? মেধা মেধা, আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ? রাজপথ রাজপথ, সারা বাংলায় খবর দে কোটা প্রথার কবর দে, মেধা হত্যার অপর নাম কোটা প্রথার জয়গান, মুক্তিযুদ্ধের চেতনা কোটা প্রথা মানেনা, চলছে দাবি চলবে কোটার শিকড় জ্বলবে ইত্যাদি স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এর আগে শনিবার বৃষ্টি উপেক্ষা করে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন প্রায় পৌনে দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করলে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D