২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪
সিলেটে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রার উদ্ধোধন করা হয়েছে।
রবিবার (৭ জুলাই) বিকালে এ উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) সিলেট মন্দিরে সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। এরমধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ ও দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার। তিনি বলেন এ দেশ সব ধর্মের মানুষের। সবাই এখানে নিজ নিজ ধর্ম পালন করবেন। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে জঙ্গিবাদ ও অপশক্তি ধ্বংস করে অসা¤প্রদায়িক বাংলাদেশ গঠন করতে সবার প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মখলিছুর রহমান কামরান, দৈনিক সমকাল সিলেটের স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউম্যান রাইটস জার্নালিস্ট কমিশনের সভাপতি ফয়সল আহমদ বাবলু, সিলেট সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর, বিশিষ্ট ব্যবসায়ী রবিন পাল, সিলেট মহানগর পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস, সিলেট সিটি করপোরেশন ১১নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রকিব বাবলু, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মো: ইউসুফ আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে রথযাত্রা উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। পরে এখান থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে শ্রীশ্রী জগন্নাথদেব, শুভদ্রা ও বলরামের রথসহ বিশাল শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি যুগলটিলা মন্দির থেকে শুরু হয়ে সিলেট নগর প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়।
এদিকে, রথযাত্রা মহোৎসবের ৯ দিনব্যাপী সকল আয়োজনের সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D