২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১০৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার ও ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ভারতীয় ১৩৮ বোতল চেতনা নাশক ঔষধ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুলাই) রাত সাড়ে ১১টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট মাহুতহাটি গ্রামের রাস্তা দিয়ে চেরাকারবারী চক্রের সদস্যরা টমটম যোগে ভারতীয় ১৩৮ বোতল চেতনা নাশক ঔষধ নিয়ে যাচ্ছিল। সংবাদ পেয়ে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে দুটি কাটুনে ভর্তি ভারতীয় ১৩৮ বোতল চেতনা নাশক ঔষধ সহ ১টি মটরসাইকেল আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী দলের সদস্যরা মটরসাইকেল ও ঔষধ ফেল দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঔষধ ও মটর সাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় উপজেলার লামনীগ্রামের সিরাজ উদ্দিনের ছেলে কুতব উদ্দিন (৩২) ও ভিত্রিখেল কন্যাখাই গ্রামের মুহিত মিয়ার ছেলে তোফায়েল আহমেদ (২৫) এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।
অপরদিকে একইদিন রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ সঙ্গীয় ফোর্স নিয়ে জৈন্তাপুর উপজেলার ডুলটিরপাড় এলাকার সারী নদীর পূর্বপাড় হতে অভিযান পরিচালনা করে ১০৫ বস্তা ভারতীয় চিনি ভর্তি একটি নৌকা সহ ৩জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো গোয়াইনঘাট উপজেলার বাউনগ্রামের মৃত ফরজান আলীর ছেলে কটাই মিয়া(৪৬), একই গ্রামের আজির উদ্দিনের ছেলে সিরাজ (৫১) ও আলীরগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আতিক (২১)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জৈন্তাপুর উপজেলার ডুলটিরপাড় গ্রামের ফরিদ মিয়ার ছেলে মুজিবুর রহমান (৩৫) পালিয়ে যায়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বলেন, থানা পুলিশ নিয়মিত চোরাচালান বিরুধী অভিযান পরিচালনা করে যাচ্ছে। পুলিশের পৃথক দুটি অভিযানে ১৩৮ বোতল ভারতীয় চেতনা নাশক ঔষধ সহ মটরসাইকেল এবং নৌকা ভর্তি ১০৫ বস্তা চিনি সহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া পলাতক আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D