কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক আহত

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪

কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক আহত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বিশদ খান্দজানি (৩০) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার দমদমা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

আহত বিশদ খান্দজানি উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কুরঙ্গ কুলিবস্তি এলাকার মৃত বাবুচান্দ খন্দজানির ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে সীমান্ত পিলার ১২৫৯/২ এস সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে যান বিশদ খান্দজানি। ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় তার পেটে গুলি লাগলে তিনি আহত অবস্থায় পালিয়ে আসেন।

এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় দমদমা বিজিবি ক্যাম্পের কর্মকর্তা নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে, কেউ অভিযোগ করেননি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট