জাউয়া নয়, দক্ষিণ ছাতক নামে উপজেলা চায় এলাকাবাসী

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৪

জাউয়া নয়, দক্ষিণ ছাতক নামে উপজেলা চায় এলাকাবাসী

নদীর দক্ষিণ পার্শ্বের স্থানকে প্রস্তাবিত দক্ষিণ ছাতক উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপনের স্থান নির্ধারিত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সিরাজগঞ্জ বাজারটি এ অঞ্চলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় সমগ্র দক্ষিণ ছাতকের সঙ্গে এর যোগাযোগ ব্যবস্থা খুবই ভাল। নদী পথ, সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক থাকায় বিভিন্ন ছোট বড় শিল্প কারখানা গড়ে উঠার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, সিরাজগঞ্জ বাজারটি এ অঞ্চলের কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ায় সমগ্র দক্ষিণ ছাতকের সঙ্গে এর যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। নদীপথ, সড়কপথে যোগাযোগ ব্যবস্থা সুবিধাজনক থাকায় বিভিন্ন ছোট বড় শিল্প কারখানা গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। অন্যথায়, নতুন উপজেলা বাস্তবায়ন হলেও এই এলাকার মানুষের জন্য সুবিধাজনক কিছু হবে না।

সংবাদ সম্মেলনে বলা হয়, দক্ষিণ ছাতকবাসীর প্রাণের দাবি দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তাবায়ন পরিষদের সভাপতি আ.ন.ম ওহিদ কনা মিয়ার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাবেক সদস্য সচিব অধ্যাপক মো. খসরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন- যুক্তরাজ্যে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তাবায়ন পরিষদের সভাপতি জামাল উদ্দিন মখদ্দুছ, দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের সহসভাপতি আব্দুল হান্নান, আজমান আলী, দবিরুল ইসলাম দবির, সিংছাপইড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ চৌধুরী, এটিএম তারেক, শফিক আহমদ, তোফায়েল আহমদ, পিয়ার আলী, ছাদিকুর রহমান ছদিক, আব্দুল মতিন, এখলাছুর রহমান, উবায়দুল হক শাহীন, সহকারী অধ্যাপক ছালেহ আহমদ, সৈয়দ মনসুর আলী, আবু শামীম, উছমান আলী, শায়েস্তা মিয়া, আতিকুর রহমান, আবু জাবের প্রমুখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট