সিলেটে ইমামের মোবাইল ছিনতাই, আটক ১

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪

সিলেটে ইমামের মোবাইল ছিনতাই, আটক ১

সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার এলাকায় দিন দুপুরে মসজিদের এক ইমাম ছিনতাইয়ের শিকার হয়ে আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী পথচারীদের বর্ণনা মতে, বুধবার (৩ জুলাই) বিকাল ৩টার দিকে সিটি কর্পোরেশন গেইটের অদূরে রাস্তা দিয়ে হেটে চলার সময় ৩/৪ জন ছিনতাইকারী ইমামের গতিরোধ করে দাড়ায়। এ সময় ছিনতাইকারীরা ইমাম সাহেবের পকেটে হাত দিয়ে মোবাইল ছিনিয়ে নেয়। তাৎক্ষণিক ভাবে তিনি চিৎকার শুরু করলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে মেরে রক্তাক্ত জখম করে।

এসময় কতিপয় পথচারী ছিনতাইয়ের শিকার হওয়া ইমামকে রক্ষা করেন এবং ছিনতাইকারীদের মধ্যে সাগর মিয়া (২৪) নামে এক ছিনতাইকারীকে ধরে গণধোলাই দিয়ে আটক করেন।

খবর পেয়ে কোতোয়ালী থানাধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কল্লোল এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ছিনতাইকারীকে কিছু জিজ্ঞাসাবাদ করে তাকে আহত অবস্থায় ধরে নিয়ে ফাঁড়িতে চলে যান।

আহত ইমামকে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা করে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছিনতাইয়ের শিকার ইমমের নাম কেউ বলতে পারেননি।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কল্লোল এ প্রতিবেদককে বলেন, ছিনতাইকারীর নাম সাগর মিয়া, বয়স ২৪ বছর। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফাঁড়িতে পুলিশের হেফাজতে রয়েছে। তিনি জানান, ইমাম সাহেব যদি এসে মামলা না করেন, তাহলে পুলিশ বাদী হয়ে ছিনতাইকারী সাগর মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট