হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত

হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী টমটম উল্টে পানিতে পড়ে মির্জা খান (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মির্জা খান বানিয়াচংয়ের চতুরঙ্গরায়ের পাড়া মহল্লার আব্দুল বারিকের পুত্র। তিনি উল্টে যাওয়া টমটম (ইজিবাইক) এর চালক ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহি টমটম (ইজিবাইক) বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে টমটমটি সুনারু নামক স্থানে পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ সড়কের পাশে হাওরের পানির মধ্যে পড়ে যায় টমটমটি। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টমটম চালক মির্জা খানের।

বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট