সিলেটে পৌনে ১৮ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪

সিলেটে পৌনে ১৮ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

সিলেটে ভারতীয় ২৯৫ বস্তা চোরাই চিনিসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ১৭ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় চিনি। জব্দ করা হয়েছে ২টি ট্রাক।

বুধবার(৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে বিমানবন্দর থানাধীন সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস রোড থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার প্যারাইরচক জলকরকান্দি এলাকার মো.আব্দুল আওয়ালের ছেলে জাহাঙ্গীর আলম (২৭) ও একই থানার নাইখাই কোনারচর এলাকার মাহমুদুর রহমান সাকিল (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিলেটে মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট