অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪

অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবী

গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেফতার, পাসপোর্ট জব্ধ, দ্রুত দুর্নীতির মামলা দায়ের ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপিকে প্রাণনাশের হুমকিদাতাদের গ্রেফতারের দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা ২ জুলাই মঙ্গলবার বিকালে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মার্কেটের ৩য় তলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্ত আলোচিতদেরকে এখনো আইনের আওতায় না আসায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, অতীতে ব্যাংক শীর্ষ ডাকাত আব্দুল হাই বাচ্চু ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমদ বিদেশে পালিয়ে যাওয়ায় দেশবাসীর কাছে প্রতিয়মান হচ্ছে এদের সাথে কারো সমঝোতা হয়েছে? জাতীয় সংসদে বাজেট অধিবেশনে সম্মানীত সংসদগণ এই আলোচিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। পরিকল্পনা সচিব বলেছেন, আমরা সর্বগ্রাসী হয়ে গেছি।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দুই বছর অন্তর সম্পদের হিসাব সরকারের নিকট দাখিলের বিধান বাধ্যতামূলক ও তাদের দুর্নীতি রোধে সংবিধানে থাকা ন্যায়পাল আজ থাকলে দেশ আজ দুর্নীতিবাজদের কারখানায় পরিণত হতো না।

আইনগত ভাবে জুয়া নিষিদ্ধ থাকলেও দেশে ৫০ লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িত বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী। দেশের মানুষের অর্থ হেফাজতের লক্ষ্যে জুয়াড়ীদের কার্যক্রম বন্ধ করতেই হবে। যে ভাবে তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে বের করা হয়েছে অনলাইন জুয়াড়ীদের, ঠিক একই ভাবে এই অনলাইন জুয়ার পিছনে কারা জড়িত সরকারকে তা বের করতে হবে।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৮ জুলাই সোমবার বিকাল ৩টায় গণমাধ্যমে আসা অস্বাভাবিক সম্পদের দায়ে অভিযুক্তদের গ্রেফতার, পাসপোর্ট জব্ধ, দ্রুত দুর্নীতির মামলা দায়ের ও ব্যারিস্টার সায়েদুল হক সুমন এমপিকে প্রাণনাশের হুমকিদাতাদের খোঁজে বের করা এবং তাঁকে গানম্যান দেয়ার দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সিলেট সিটি পয়েন্টে জমায়েত ও বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দুর্নীতি বিরোধী জনগণ উপস্থিত থাকার আকুল আহবান জানানো হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য আমিরুল হোসেন চৌধুরী আমনু, সরোজ ভট্টাচার্য্য, কামরান আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইকবাল মুন্না প্রমুখ। বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট