তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় বোনের মৃত্যু

প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪

তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় বোনের মৃত্যু

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ছোট ভাইয়ের শাবলের আঘাতে বড় বোন মিরা মুন্ডা (২৬) নিহত হয়েছেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই রাজেন মুন্ডাকে আটক করেছে পুলিশ। রাজেন মুন্ডা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের রামপুর চা-বাগানের মৃত ভদ্র মুন্ডার ছেলে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ওসি মশিউর রহমান জানান, সোমবার দিবাগত মধ্যরাতে মিরা মুন্ডার সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে বাগবিতণ্ডা হয় তার ভোট ভাই রাজেন মুন্ডার। একপর্যায়ে রাজেন উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে তার বোনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজেন মুন্ডাকে এ বিষয়ে থানায় আরো জিজ্ঞাসাবাদ করা হবে।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট