২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪
মৌলভীবাজারের কমলগঞ্জে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৩০ জুন) রাতে কমলগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন ঐ ছাত্রীর মা। নির্যাতনের শিকার কিশোরীকে পুলিশ হেফাজতে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- কুলাউড়ার হাজীপুর ইউনিয়নের ভূইগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে সিদ্দিকুর রহমান সিয়াম (১৯) ও হাসন আলীর ছেলে মো. জালাল আহমদ (২০)। ধর্ষনের শিকার ওই কিশোরী কমলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর শিক্ষার্থী।
থানার মামলা সুত্রে জানা যায়, অভিযুক্ত সিদ্দিকুর রহমান আত্বীয় বাড়ী হওয়ার সুবাধে ঐ শিক্ষার্থীর বাড়ীতে আসা-যাওয়া করত। ঘটনার প্রায় তিন মাস পূর্ব থেকেই সিদ্দিকুর তাকে বিভিন্ন সময়ে বিবাহের প্রলোভন দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। কিন্তু তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মোবাইল ফোনে হুমকি ও বিভিন্ন প্রলোভন দেখাতো । গত ২৬ জুন সকাল ১০ টার দিকে কোচিংয়ে যাওয়ার সময় স্থানীয় ভানুগাছ রেল স্টেশন এলাকা থেকে প্রাইভেটকারে তুলে অপহরন করা হয় ঐ শিক্ষার্থীকে। পরে সিলেটের একটি নির্জন স্থানে এনে ধর্ষণ করে অভিযুক্তরা।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D