২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল সোনা টিলা এলাকায় যৌথ বাহিনীর টাস্কফোর্সের অভিযানে ২৫৪ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্বার করা হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তামাবিল সোনাটিলা এলাকার বিভিন্ন বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ২৫৪ বস্তা ভারতীয় চিনি উদ্বার করা হয়। পরে তামাবিল কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে উদ্বার হওয়া ভারতীয় চিনি ১১ লক্ষ ৮১ হাজার ১ শত টাকায় নিলামে বিক্রয় করা হয়েছে।
এসময় তামাবিল সীমান্ত ফাড়িঁর বিজিবি’র কোম্পানী কমান্ডার শহিদুল আলম, গোয়াইনঘাট থানার এসআই ফখরুল ইসলামসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম জানান, ভারত থেকে চুরাই পথে চিনি আমাদানী করে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিভিন্ন বসত ঘর থেকে মজুদকৃত ২৫৪ বস্তা ভারতীয় চিনি উদ্বার করা হয়। সীমান্তে চোরাচালান বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D