২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফুটবল খেলার পর গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুরে উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুরের মাহমুদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো মাহমুদপুর গ্রামের গোবিন্দ দাসের পুত্র প্রলয় দাস (৭) এবং একই গ্রামের রুবেল দাসের পুত্র সূর্য দাস (৬)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, শনিবার দুপুর ১২ টার দিকে প্রলয় ও সুর্য দাস অন্যান্য শিশুদের সাথে মাহমুদপুর মাঠে ফুটবল খেলা শেষে মাঠ সংলগ্ন পুকুরে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে প্রলয় ও সুর্য পুকুরের সিড়ি থেকে পা পিছলে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এসময় সাথে থাকা অন্য শিশুরা চিৎকার শুরু করলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় স্থানীয়রা পুকুর থেকে প্রলয় ও সূর্যকে উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাহমুদপুর গ্রামের স্থানীয় ইউপি সদস্য অরুণ কুমার তালুকদার বলেন, মাঠে ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে তারা গভীর পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল তৈরি করার জন্য লোক পাঠানো হয়েছে। তাদের পরিবার থেকে ময়না তদন্ত ছাড়া লাশ নেয়ার জন্য আবেদন করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D