২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৪
সিলেটের ওসমানীনগরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে কুপিয়ে ছায়াদ মিয়া (৫২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ জুন) ভোরে উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত ছায়াদ মিয়া (৫২) উপজেলার জহিরপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে। তিনি ৪ বছর ধরে স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে শ্বশুরবাড়ি কামারগাঁও গ্রামে থাকেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাহনাজ আক্তার পলিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাত সাড়ে চারটার দিকে ছায়াদ মিয়া ঘুম থেকে উঠে বটি দা দিয়ে তার ঘুমন্ত স্ত্রীর কানে ও পেটে কোপ দিয়ে মারাত্মক জখম করেন। পরে সেই দা দিয়ে নিজের গলায় ও পেটে আঘাত করে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এসময় গুরুতর আহতাবস্থায় নিহতের স্ত্রীকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এরকম একটি ঘটনার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে নিহতের স্ত্রীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড কী না নিশ্চিত হওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D