২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২৪
সিলেটের কোম্পানীগঞ্জে চুরি করে নিয়ে যাওয়ার সময় সাদাপাথর বুঝাই একটি ট্রাক আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৪ জুন) দিবাগত রাত১২টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের হাইটেক পার্কের সামন থেকে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকের সাথে থাকা চালক ও ২জন সহযোগীকেও আটক করেছে পুলিশ। সে সময় পাথরের মালিক ও পুলিশের কথিত সোর্স (লাইনম্যান) পালিয়ে যায়।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুল ইসলাম ও এসআই শরিফুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সাদাপাথর চুরির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে মহাসড়কের হাইটেক পার্কের সামন থেকে সাদাপাথর বুঝাই একটি ট্রাক আটক করেন। এ সময় ট্রাকের ড্রাইভার ও তার ২ সহযোগীকেও আটক করা হয়।
উল্লেখ্য, গত কয়েকদিন থেকে একটি চক্র পুলিশের চোখ ফাঁকি দিয়ে নৌকার মাধ্যমে সাদা পাথর চুরি করে নিয়ে তেলিখাল ও কাটাখাল সেতুর পাশে জমা রেখে ট্রাক লোড করে ধোপাগুলের বিভিন্ন ক্রাশারে বিক্রি করছে। এই পাথর চুরির সাথে পুলিশের কথিত লাইনম্যান পরোক্ষভাবে জড়িত থাকার খবর পাওয়া গেছে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুল ইসলাম জানান, সাদাপাথর বুঝাই একটি ট্রাক ড্রাইভার ও হেল্পারসহ আটক করা হয়েছে। তাদেরকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D