কুশিঘাটে সিলেট মহানগর জামায়াতের ফুডপ্যাক বিতরণ

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৪

কুশিঘাটে সিলেট মহানগর জামায়াতের ফুডপ্যাক বিতরণ

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সাম্প্রতিক বন্যায় সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার পাশাপাশি নগর এলাকায় দফায় দফায় আকস্মিক বন্যায় সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ভারতের সীমান্ত এলাকায় পাহাড়ী ঢল থেকে এলাকাবাসীকে রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। সীমান্তে ডাইক ও বেরীবাঁধ নির্মাণ করতে হবে। একই সাথে নগর এলাকার মানুষকে আকস্মিক বন্যার হাত থেকে রক্ষায় সুরমা নদী খনন, হাওরের বুকে নির্মিত পানির প্রবাহে বাধা সৃষ্টিকারী সড়কসমূহ ভেঙ্গে প্রয়োজনীয় সংখ্যক ব্রিজ কালভার্ট স্থাপন, নগরীর ছড়া-খালসমুহের গভীরতা বৃদ্ধি এবং নিয়মিত ড্রেন পরিস্কারের কার্যকর উদ্যোগ নিতে হবে। কিছুটা ভারী বৃষ্টিপাত হলেই রাস্তা তলিয়ে যাওয়া, বাসা-বাড়ী ও দোকানে পানি উঠার মতো দুর্ভোগ থেকে নগরবাসীকে রক্ষায় সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এখনই বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। একই সাথে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সংখ্যক সরকারী বরাদ্দ নিশ্চিত করুন। জামায়াত আর্ত মানবতার কল্যাণে পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

সোমবার বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর শাহপরান পূর্ব থানার ৩২নং ওয়ার্ডের কুশিঘাট এলাকায় পানিবন্দী মানুষের মাঝে ফুডপ্যাক উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

থানা আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলার প্রার্থী সৈয়দ ফরহাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ফুডপ্যাক বিতরণকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- থানার নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, সহকারী সেক্রেটারী মঞ্জুর রহমান, জামায়াত নেতা মাওলানা শাহ মাহমুদুল হক, ৩২নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন ও জামায়াত নেতা রেদওয়ান আহমদ প্রমূখ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট