দক্ষিণ সুরমার সাগর রেষ্টহাউজ থেকে দুই নারী গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৪

দক্ষিণ সুরমার সাগর রেষ্টহাউজ থেকে দুই নারী গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (২২ জুন) রাত সোয়া ৯টায় দক্ষিণ সুরমার কদমতলীস্থ সাগর রেষ্টহাউজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো সিলেটের জালালাবাদ থানাধীন লামাকাজি এলাকার মো: সেলিম মিয়ার মেয়ে রোকসেনা আক্তার (২৪) ও মানিকগঞ্জের হরিরামপুর থানার সুলতানপুর গ্রামের শাহ আলমের মেয়ে মোছা: রুপা বেগম (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত সোয়া ৯টার দিকে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নি:) দিবাংশু পালসহ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কদমতলীস্থ হোটেল সাগর রেষ্টহাউজ-এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই দুই নারীতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এসএমপি এ্যাক্ট-৭৭ ধারা মোতাবেক প্রসিকিউশন দাখিলপূর্বক ২৩ জুন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট