সিলেটে ৪র্থ ধাপে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪

সিলেটে ৪র্থ ধাপে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

সদ্য সমাপ্ত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে সিলেট বিভাগে বিজয়ী চেয়ারম্যান এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

রবিবার (২৩ জুন) দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি)।

গত ৫ জুন বন্যা পরিস্থিতির মধ্যে সিলেটে এ ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিভাগের ৭টি উপজেলায় অনুষ্ঠিত হয় এ নির্বাচন। উপজেলাগুলো হচ্ছে- সিলেট জেলার কানাইঘাট ও জকিগঞ্জ, সুনামগঞ্জ জেলার সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর এবং হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট।

নির্বাচিত চেয়ারম্যানগন হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, কানাইঘাট উপজেলায় জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা যুবলীগের আহ্বায়ক ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, শান্তিগঞ্জ উপজেলায় সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী মো. আব্দুল মান্নান এর ছেলে সাদাত মান্নান অভি, মধ্যনগর উপজেলায় সদ্য অতিরিক্ত আইজিপি পদন্নোতিপ্রাপ্ত আব্দুল বাতেনের বড় ভাই আব্দুর রাজ্জাক, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এস এফ এ এম শাহজাহান, চুনারুঘাট উপজেলায় পরিষদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট