২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২৪
জামায়াতের সেক্রেটারী জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সিলেট অঞ্চলে আকস্মিক বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো পানিবন্দী লাখো মানুষ। এই কঠিন মুসিবতে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে জামায়াত বন্যাদূর্গতদের পাশে আছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে বন্যাদূর্গত এলাকায়ও জামায়াত কাজ করছে। সিলেটের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সামর্থবানরা ব্যক্তিগতভাবে এগিয়ে এসেছেন। তবে তা প্রয়োজন ও বিপর্যয়ের তুলনাই খুবই অপ্রতুল। সরকারসহ সামর্থবানদের আরো ব্যাপকভাবে এগিয়ে আসা উচিত। জামায়াতে বাংলাদেশের সবুজ ভুখন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। শুধুমাত্র এই অপরাধে জামায়াতের উপর সীমাহীন জুলুম নিপীড়ন চালানো হয়েছে। জাতীয় নেতৃবৃন্দকে মানবতাবিরোধী অপরাধের নামে প্রহসনের বিচারে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। অথচ তারা ছিলেন সত্যিকারের মানবতাবাদী। জুলুম-নিপীড়ন উপেক্ষা করে জামায়াত দুর্যোগ-দুর্ভোগে আর্তমানবতার কল্যাণে সর্বদা পাশে রয়েছে।
তিনি বলেন, বিপদে আপদে যারা পাশে থাকে তাদেরকে মানুষ আজীবন স্মরণে রাখবে। যারা মানুষের কল্যানে রাজনীতি করেন তাদেরকে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে বন্যার্তদের কল্যানে এগিয়ে আসা উচিত। জামায়াতকে গণবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করে অতীতে কেউ সফল হয়নি, ভবিষ্যতেও সফল হবেনা। জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। সমাজের সকল স্তরের ইনসাফ প্রতিষ্ঠা করতে চায়। ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে জামায়াতের কর্মতৎপরতা অব্যাহত থাকবে।
শুক্রবার (২১ জুন) দিনভর সিলেট নগরীর ৩৯নং ওয়ার্ডের টুকেরবাজার গৌরীপুর, সিলেট সদর উপজেলার কান্দিগাও ইউনিয়নের বলাউড়া ও বিশ^নাথ উপজেলার খাজাষ্ণী ইউনিয়নের লামাকাজী এলাকাসহ বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী (ফুডপ্যাক) উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি বন্যা কবলিত ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রদান করেন এবং মুসিবত কাটিয়ে উঠার জন্য দোয়া করেন।
পৃথক স্থান পরিদর্শন ও ফুডপ্যাক উপহার বিতরণ কালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিণের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সুনামগঞ্জ জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান ও বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট জেলা দক্ষিণের সেক্রেটারী নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দিন, সিলেট জেলা উত্তরের সহকারী সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জেলা জামায়াত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম, মহানগর জামায়াত নেতা মুফতী আলী হায়দার, বিশ^নাথ উপজেলা আমীর সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, সেক্রেটারী মতিউর রহমান, পৌর আমীর এমাদ উদ্দিন, মহানগরীর জালালাবাদ থানা আমীর ক্বারী আলাউদ্দিন, সদর উপজেলা আমীর নাজির আহমদ, জামায়াত নেতা ফয়জুল হক, উবায়দুল হক শাহীন, গোলজার আহমদ, মাওলানা ওসমান গনি, মহানগরীর ৩৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ফয়সল আহমদ ও সেক্রেটারী সাব্বির আহমদ প্রমূখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D