কারচুপির মাধ্যমে আবারো ক্ষমতায় যাওয়ার চেষ্টা আ,লীগের : আমীর খসরু

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৭

কারচুপির মাধ্যমে আবারো ক্ষমতায় যাওয়ার চেষ্টা আ,লীগের : আমীর খসরু

Manual3 Ad Code

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কারচুপির মাধ্যমে আবারো ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনী প্রকল্প হাতে নিয়েছে সরকার।

Manual5 Ad Code

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ নানা ধরণের প্রকল্প হাতে নিয়ে এগুচ্ছে।

Manual5 Ad Code

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘নতুন নির্বাচন কমিশন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামের বিএনপিপন্থি একটি সংগঠন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ বহুবিধ নির্বাচনী প্রকল্প নিয়ে এগুচ্ছে। প্রকল্পের মধ্যে রয়েছে খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখা, তারেক রহমানকে দুরে রাখা সর্বোপরি বিএনপির সিনিয়র নেতাদের নির্বাচন থেকে দূরে রাখা।কিন্তু সরকারের এই প্রকল্প কখনো বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হবে না। দেশের মানুষ তা কখনো মেনে নেবে না।

Manual6 Ad Code

তিনি বলেন, এসব ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আপনাদের এসব প্রকল্প জনগণ প্রতিহত করবে। বিএনপি আপনাদের খারাপ রাজনীতিকে ভালো রাজনীতি দিয়ে মোকাবলো করবে।

Manual5 Ad Code

নবগঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গটেনে তিনি বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে ধরণের কমিশন করা উচিত ছিল তার সবগুলো শর্ত ভঙ্গ করেছে সরকার। নির্বাচন কমিশন গঠনে সরকারদলীয়দের প্রস্তাবনা প্রাধান্য পাওয়ায় রাষ্ট্রপতির ওপর জাতির আর কোনো আস্থা নেই।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code