২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনা সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। তিনিই নির্বাচনকালীন সরকার গঠন করবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যাকে নির্বাচনকালীন সরকারে নিবেন তাদের নিয়েই নির্বাচন পরিচালিত হবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিএনপিসহ সব রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে অংশ গ্রহণকরার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, দয়া করে আপনারা সবাই নির্বাচনে আসুন। জনগণের রায় নিন। জনগণ যে রায় দেয় তা মেনে নিন।
এভিএম ভোটিং পদ্ধতির নির্বাচন প্রসঙ্গটেনে তিনি বলেন, এটা একটা স্বচ্ছ প্রক্রিয়া। পৃথিবীর বিভিন্ন দেশে আছে। তাছাড়া জনগণ এখন সচেতন তাদের ফাঁকি দেয়া যাবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D