সিলেটে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৪

সিলেটে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে বৃদ্ধের মৃত্যু

সিলেটের জকিগঞ্জে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে স্রোতে ভেসে আব্দুল হালিম (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি মুহিদপুর গ্রামের মৃত রনই মিয়ার ছেলে ও পেশায় পিকআপ চালক।

বুধবার (১৯ জুন) সকালে বারহাল ইউনিয়নের মুহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল হালিম বন্যার পানিতে মাছ ধরতে গিয়েছিলেন সকাল ৯ টার দিকে। তখন তিনি পানির স্রোতে নিখোঁজ হন। এরপর দুপুর ২টার দিকে শাহবাগ মুহিদপুর এলাকায় তার লাশ ভেসে উঠে।

জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই মো মহরম আলী জানান, বন্যার পানিতে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধারের পর উর্ধ্বতন কর্মকতাদের অনুমতি সাপেক্ষে ময়না তদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট