২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৭
রাজশাহী : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন প্রতিহত করার মতো কোনো ক্ষমতা বিএনপির নেই।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার যে হুঁশিয়ারি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের এই নীতি নির্ধারক বলেন, নির্বাচন প্রতিহত করার মতো কোনো ক্ষমতা বিএনপির নেই। তারা ২০১৪ সালের ৫ জানুয়ারী পারেনি, আগামীতেও পারবে না।
শুক্রবার রাজশাহী বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন নেতা উৎপাদনের বিরাট কারখানা। পাতি নেতা, সিকি নেতা- হরেক রকমের নেতা। তাদের ছবি দেখি বিলবোর্ডে। সামনে দেখলে চিনতে পারি না। বিলবোর্ডে সবাই নায়ক হয়ে যায়! এরা নিজেদের প্রচারণায় শেখ হাসিনাকে ব্যবহার করে, ওবায়দুল কাদেরকে ব্যবহার করে। এসব নেতা থেকে সাবধান। দেশকে কর্মী উৎপাদনের কারখানা করতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D