২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৪
ঈদের দিন ডুবে থাকা সিলেট নগরে বিকালের দিকে পানি নেমে গেলেও ২৪ ঘন্টার কম সময়ের ব্যবধানে সিলেটে ফের ডুবেছে সিলেট। সিলেটের নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় এবার বন্যার মুখোমুখি সিলেট নগর। পরিস্থিতি বিবেচনায় নিজেদের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করেছে সিলেট সিটি করপোরেশন।
আজ সোমবার (১৮ জুন) । পাশাপাশি আজ সন্ধ্যা সাতটায় পরিষদসহ বিভাগীয় কমিশনার ও সিলেটের জেলার জরুরি সভা ডাকা হয়েছে।
ইতোমধ্যে কয়েকটি ওয়ার্ডে খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। এসব আশ্রয়কেন্দ্র ও বন্যা কবলিত বিভিন্ন পরিদর্শন করেছেন সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
মঙ্গলবার (১৮ জুন) দুপুর ১টায় দক্ষিণ সুরমায় সিটি করপোরেশনের ২৮ ও ২৯ নং ওয়ার্ডের আশ্রয়কেন্দ্রে যান সিসিক মেয়র। এসময় তিনি কেন্দ্রে আশ্রয় নেওয়া লোকজনের সঙ্গে কুশল বিনিময় করেন ও বন্যা দুর্গতদের জন্য সিসিকের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এসময় দক্ষিণ সুরমায় সিসিকের ২৬নং ওয়ার্ডের টেকনিক্যাল কলেজ রোডসহ কয়েকটি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এদিকে, সিসিকের জনংসযোগ কর্মকর্তা সাজলু লস্কর জানিয়েছেন- মহানগরে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আজ সন্ধ্যায় নগর কর্তৃপক্ষের উদ্যোগে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D