২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, জুন ১১, ২০২৪
সৃনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউপির লক্ষীবাউর সুরমা নদীর ঘাট এলাকা থেকে একটি ট্রাকবোঝাই ২১০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে নৌ পুলিশ। এসময় এক চোরকারবারীকেও গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ জুন) ভোর রাতে উপজেলার নোয়ারাই ইউপির লক্ষীবাউর বাজারে দোয়ারাবাজার ও ছাতক পাকা রাস্তার উপর সুরমা নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক ও এক চোরাকারীকে গ্রেফতার করা হয়। এসময় ট্রাক থেকে ২১০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যার বাজার মূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত খায়ের উদ্দিন (৩০) দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউপির উলুরগাঁও গ্রামের চান মিয়ার ছেলে। তার প্রধান সহযোগি একই ইউপির কিরন পাড়া গ্রামের রোস্তম আলীর ছেলে শফিক মিয়া (২৮) পুলিশ দেখে ভারতীয় চিনি রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় নৌ পুলিশের এস আই বাদল ফকির বাদী হয়ে ৩ জনের নামে চোরাচালান অপরাধে বিশেষ আইনে ছাতক থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীকে সুনামগঞ্জ আদালত পাঠানো হয়েছে।
এব্যাপারে নৌ পুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সুরমা নদীর নৌকা থেকে ভারতীয় চিনির বস্তা ট্রাক বোঝাই কালে ১জনকে গ্রেপ্তার করা হয়। আসামীকে দুপুরে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D