খালেদার দুই মামলার পরবর্তী কার্যক্রম ২৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০১৭

খালেদার দুই মামলার পরবর্তী কার্যক্রম ২৬ ফেব্রুয়ারি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলার পরবর্তী কার্যক্রম ২৬ ফেব্রুয়ারির দিন ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার আসামি পক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার নতুন এ দিন ধার্য করেন।

এ দিন মামলাটি উচ্চ আদালতে রিট পিটিশন শুনানির অপেক্ষায় থাকায় অসমাপ্ত বক্তব্য মূলতবি রাখার জন্য সময়ের আবেদন করেন খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া।

এর আগে, ৯ ফেব্রুয়ারি একই কারণে সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ১৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

১ ডিসেম্বর বেগম খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষী দেবেন বলে আদালতকে বলেন। এরপর তিনি আত্মপক্ষ সমর্থনে আংশিক বক্তব্য দিয়ে সময়ের আবেদন করেন।