দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪

দক্ষিণ সুরমায় ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে ট্রাকচাপায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বীর মুক্তিযোদ্ধা নজরুল আলম খান হিরন (৭০) ওসমানীনগর উপজেলার চিন্তামণি পূর্বপাড়া গ্রামের খানবাড়ির বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত ইসরাইল খান এর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি নাজিরবাজারে সড়ক পারাপার হচ্ছিলেন। এসময় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে তিনি মৃত্যুর কুলে ঢলে পড়েন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

তিনি বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট