এতিমখানায় সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আলমগীর রেনু’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, জুন ৯, ২০২৪

এতিমখানায় সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট আলমগীর রেনু’র মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সিলেট সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) প্রয়াত মোঃ আলমগীর রেনু’র রুহের মাগফিরাত কামনা করে মরহুমের পরিবারের উদ্যোগে এক দোয়া মাহফিল ৯ জুন রবিবার বাদ আছর সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট বাইশটিলা সংলগ্ন হযরত আলী (রাঃ) ইসলামিক সেন্টার মাদরাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুম আলমগীর রেনু’র ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ রেজাউল করিম, হযরত আলী (রাঃ) ইসলামিক সেন্টার মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা তোফায়েল আহমদ, শিক্ষা সচিব মাওলানা আব্দুল মালিক, প্রধান হাফিজ মাওলানা হাফিজ নূরুল ইসলাম, সহকারী হাফিজ মাওলানা হাফিজ কবির আহমদ, সহকারী শিক্ষক আসআদ আহমদ, মাওলানা আব্দুল করিম ও মাওলানা ওসমান গনী প্রমুখ। দোয়া মাহফিলে মাদরাসার অসংখ্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মরহুম মোঃ আলমগীর রেনু’র রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত আলী (রাঃ) ইসলামিক সেন্টার মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা তোফায়েল আহমদ।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট