খালেদাকে জেলে পাঠালে নির্বাচন হতে দেয়া হবে না : ফখরুল

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০১৭

খালেদাকে জেলে পাঠালে নির্বাচন হতে দেয়া হবে না : ফখরুল

Manual3 Ad Code

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মিথ্যা বা সাজানো কোনো মামলায় কারাগারে পাঠানো হলে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার বিকেলে ডিআরইউতে এক আলোচনা ​সভায় মির্জা ফখরুল এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা বা সাজানো মামলায় সাজা দিয়ে নির্বাচন দেয়া হলে তা কখনো সফল হতে দেয়া হবে না এবং দেশের মানুষ এমন প্রহসনের নির্বাচনে কোনো দিন অংশ নেবে না।

Manual6 Ad Code

বিএনপির মহাসচিব বলেন, ড. ​ইউনূস আমাদের গর্ব। সারা পৃথিবী তাকে সম্মান দিচ্ছে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি তাকে ব্যক্তিগতভাবে শত্রু চিহ্নিত করেছেন। কারণ, লোকে বলে, নোবেল পুরস্কার নাকি আপনার প্রাপ্য ছিল।’

Manual1 Ad Code

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার ​কে এম নুরুল হুদা দলীয় ব্যক্তি। নুরুল হুদা ছাত্ররাজনীতি করেছেন আ.লীগের হয়ে। পরে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে সরকারি চাকরি হারিয়েছেন। ২০০৮ সালে নির্বাচনে তাকে আওয়ামী লীগের প্রচারের দায়িত্ব ​দেয়া হয়েছিল।

Manual4 Ad Code

ফখরুল বলেন, এই কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে কিনা তা নির্বাচনকালীন সরকার ব্যবস্থা দেখে সিদ্ধান্ত নেয়া হবে। আগে থেকে কোনো কিছু বলা যাবে না। কারণ জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচনের ফল কি হয় সেটাই দেখার বিষয়।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code