২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১২ অপরাহ্ণ, জুন ৫, ২০২৪
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের তৈমুরনগর গ্রামের একটি বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫জুন) সকাল ৭টার দিকে গৃহবধূর শ্বশুরবাড়ি তৈমুরনগর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানজিনা আক্তার (২২) ঐ ইউনিয়নের কাঁঠালবাড়ী গ্রামের নোয়াব আলী’র মেয়ে। তিনি ১ মেয়ে ও ১ ছেলে সন্তানের জননী ছিলেন।
নিহতের ভাই ইসমাইল জানান, দীর্ঘদিন ধরে স্বামীর সাথে আমার বোনের মনোমালিন্য ও পারিবারিক কলহ চলছিল। এর আগেও স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করা হয়। সেই মামলায় দেড়মাস জেল খেটেছে তার স্বামী। নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) আসাদুল ইসলাম ইকবাল জানান, তানজিনা আক্তারের শ্বশুর বাড়ীর একটি কক্ষের লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ স্বজনের সহযোগিতায় উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি, তবে আমরা চেষ্টা করছি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D