২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, জুন ৩, ২০২৪
সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যার পানি কিছুটা কমলেও নগরীতে বাড়ছে। সুরমা নদী উপচে নগরীর বিভিন্ন এলাকায় ঢুকেছে বন্যার পানি। এতে দূর্ভোগে পড়েছেন নগরবাসী।
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, উপজেলা পর্যায়ে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ১২ ঘন্টায় আশ্রয়কেন্দ্র থেকে ২২৮ জন মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। অন্যদিকে, রোববার রাত থেকে ভারি বৃষ্টির কারণে সুরমা নদীর পানি বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। সুত্র জানায়- অতিবৃষ্টি ও পাহাড়ী ঢল অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
সরেজমিন দেখা গেছে, সুরমার নদীর পানি বেড়ে ছড়া, খালগুলো দিয়ে নগরে ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি করছে। ফলে নগরীর উপশহর, মেন্দিবাগ, মাছিমপুর, ছড়ারপার, কুশিঘাট, চালিবন্দর, কামালগড়, যতরপুর, সুবহানীঘাট, দক্ষিণ সুরমা, কাজিরবাজার, তেররতন, বরইকান্দিসহ বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে বাসা-বাড়িতে পানি উঠেছে।
এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের সামনেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আকস্মিক জলাবদ্ধতার কারণে নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলা সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
নগরীর বাসিন্দারা জানান, এক রাতের বৃষ্টিতে নগরের অনেক এলাকায় পানি ঢুকেছে। নদীর পানি বৃদ্ধি পাওয়া এবং ভারী বর্ষণে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর সিলেটের আবহাওয়াবিদ শাহ মো. সজীব আহমদ জানিয়েছেন, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরো ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
এদিকে, সিলেট মহানগরীতেও দুটি আশ্রয়কেন্দ্রে শতাধিক পরিবার অবস্থান করছে বলে জানান, সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর। তিনি বলেন- তাদের জন্য খাবার সরবরাহ করা হচ্ছে। তাছাড়া বন্যা পরিস্থিতি অবনতির বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D