মৌলভীবাজারে পরকিয়ার জেরে স্কুলছাত্র খুন

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২৪

মৌলভীবাজারে পরকিয়ার জেরে স্কুলছাত্র খুন

মৌলভীবাজার শহরের চুবরা এলাকায় পরকিয়ার জেরধরে আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র জিসান (১২) খুন হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

রোববার (২ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানি হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত আনোয়ারকে পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চুবরা এলাকার শরিফুল ইসলামের স্ত্রীর সাথে বেশ কিছুদিন থেকে পরকিয়া চলছিল একই এলাকার ঘাতক আনোয়ারের। স্বামী শরিফুল একটি ব্যাংকে চাকুরির কারণে হবিগঞ্জের মাধবপুরে থাকতেন। সপ্তাহের বৃহস্পতিবার একবার আসতেন বাড়িতে। আবার শনিবার বিকেলে চলে যেতেন মাধবপুরে। শরিফুলের অনুপস্থিতিতে আনোয়ার প্রায়ই বাসায় যাওয়া-আসা করতো। এনিয়ে এলাকায় বেশ জল্পনা-কল্পনা হয়ে আসছিল ও বাসায় ঢিল মারা হতো। এনিয়ে আনোয়ার শরিফুলের স্ত্রীর প্ররোচনায় ক্ষুব্ধ হয়ে রোববার রাতে ধারালে অস্ত্রদিয়ে জিসান, শাওন ও মোবারককে এলোপাথারি আঘাত করে মারাত্মত ভাবে আহত করে। ঘটনার পর শরিফুলের স্ত্রী বাসা ছেড়ে পালিয়ে যায়। উদ্ধার করে ৩ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে জিসান ও মোবারকের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভর্তির পর চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।

এদিকে, জিসানের মৃত্যৃর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ এলাকাবাসী আনোয়ারের বাসা ঘেড়াও করে তাকে আটকে রাখে ও ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছালে এলাকাবাসি ঘাতককে পুলিশের কাছে সোপর্দ করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করা হচ্ছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট