২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৪
সিলেটের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর থেকে ছিনতাইকৃত ৮টি মহিষসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
শনিবার (১ জুন) সন্ধ্যায় নগরীর শিববাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার এবং রোববার (২ জুন) তাদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মামলা দায়ের করে সবাইকে আদালতে সপোর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের কর্ণফুলি থানার ইছানগর গ্রামের সাকির আহমদের ছেলে মো. মহি উদ্দিন (৪২), কক্সবাজারের রামু থানার দক্ষিণ শ্রীপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে মো. তৌহিদুল ইসলাম তৈয়ব (২৪) ও সিলেট কোতোয়ালি থানাধীন ভতালিয়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে মোস্তফা রুবেল (২৫)। এসময় অপর ৩ ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়।
সিলেট মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফূল ইসলাম জানান, শনিবার জৈন্তাপুরের হরিপুর বাজার থেকে টাঙ্গাইলের মধুপুর থানার দামপাড়া গ্রামের মৃত আরফানের ছেলে হারুন (৩৩) ৮টি মহিষ ক্রয় করে একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ড ১২-২৬৫৫) ভাড়া নিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট মহানর পুলিশের মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর পয়েন্ট সংলগ্ন বাইপাস রাস্তার উপর পৌঁছান।
ঠিক তখনই পুলিশ কার্ড লেখা একটি সাদা রংয়ের নোহা গাড়ি ( ঢাকা মেট্রো-ঘ ১৪-৬৮৪১) সামনে এসে দাঁড়ায়। ওই গাড়িতে থাকা ৮ জন ছিনতাইকারী ডিবি পুলিশ পরিচয় দিয়ে মহিষ বোঝাই ট্রাকটিকে থামায়। পরে তারা ডিবি পুলিশ হিসাবে পরিচয় দিয়ে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে জোরপূর্বক ট্রাকের ড্রাইভারের নিকট থেকে চাবি ও কাগজপত্র এবং মহিষের মালিকানা সংক্রান্ত কাগজপত্র ছিনিয়ে নিয়ে ৬ জন ছিনতাইকারী ড্রাইভার এবং তার হেল্পারকে জোরপূর্বক নোহা গাড়ীতে তুলে জিম্মি করে এবং অপর ২ জন ছিনতাইকারী ট্রাকটি ছিনতাই করে গোলাপগঞ্জ থানার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ অভিযান চালায় এবং মহিষ ও ট্রাকসহ ছিনতাইকরীদের ৩জনকে গ্রেফতার করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D