কোম্পানীগঞ্জে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুন ২, ২০২৪

কোম্পানীগঞ্জে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ২

সিলেটের কোম্পানীগঞ্জে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার পাড়ুয়া নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জের ছনবাড়ী গ্রামে নছর আলীর ছেলে আশিক মিয়া ও একই উপজেলার বাঘারপাড় গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে সোহেল মিয়া।

পুলিশ জানায়, শনিবার ভোররাতে পাড়ুয়া নোয়াগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় দুইটি ট্রাক্টর থেকে ২৮০ বস্তা চিনি জব্দ করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করে পুলিশ। পরে জব্দ করা চিনিসহ আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, চিনির চালানসহ দু্ইজনকে আটক করা হয়েছে। অবৈধ পণ্য সরবরাহের দায়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট