কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুন ২, ২০২৪

কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর সীমান্তে নুরুজ্জামিন (২৩) নামে এক যুবকের লাশ পাওয়া গেছে। সে উপজেলার চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার (২ জুন) সকাল সাড়ে ৭টায় মাছ ধরতে যান স্থানীয় কয়েকজন। তারা এসে নদীতে ভাসমান লাশ দেখে এলাকায় খবর দেয়।

পরে বিজিবি ও পুলিশে খবর দিলে তাঁরা এসে লাশটি উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। তবে কথন কিভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট