জৈন্তাপুরে বিভাগীয় কমিশনারের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুন ১, ২০২৪

জৈন্তাপুরে বিভাগীয় কমিশনারের সাথে কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় সম্প্রতি পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার মতবিনিময় সভা করেছেন।

শনিবার (১ জুন) জৈন্তাপুর উপজেলা পরিষদ হলরুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব আবু আহমেদ সিদ্দীকী এনডিসি।

গত বৃহস্পতিবারের প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, পল্লী অবকাঠামো, রাস্তাঘাট, গবাদিপশুর পূনর্বাসনের ব্যবস্থা, খাদ্য সহায়তা, আশ্রয় কেন্দ্র, ক্ষতিগ্রস্তদের গৃহ সংস্কার বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সিনিয়র সহকারী কমিশনার ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফাতেমা তুজ জোহরা সানিয়া।

এ ছাড়াও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডাঃ সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আল আমিন, উপজেলা প্রধান প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আবাসিক বিদ্যুৎ সরবরাহ প্রকৌশলী সজল চাকলাদার, শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চোয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম ও চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরী।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট