নৌকার ইঞ্জিনে বোরকা আটকে এক নারীসহ ২ জনের মৃত্যু

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, মে ৩১, ২০২৪

নৌকার ইঞ্জিনে বোরকা আটকে এক নারীসহ ২ জনের মৃত্যু

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গত দু’দিনের ভযাবহ বন্যার সময় নৌ ও বৈদ্যুতিক দুর্ঘটনার শিকার হয়ে এক যুবক এবং এক নারী মারা গেছেন।

গত বুধবার বৈদুতিক দুর্ঘটনায় মারা যাওয়া যুবকের নাম কামাল উদ্দিন (২৭)। তিনি লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।

আর বন্যার সময় বাড়ি ফেরার পথে নৌকার ইঞ্জিনে বোরকা আটকে শামসুন্নাহার (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়নের নন্দিরগাওঁ গ্রামের আরিফ উল্লাহর স্ত্রী।বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১১ টায় উপজেলার কুরিখলা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত বুধবার (২৯ মে) বিকেলে ঐ নারী তার মেয়েকে দেখতে রুস্তুমপুর ইউনিয়নের ইটাচকি গ্রামে গিয়েছিলেন। বৃহস্পতিবার (৩০ মে) সকাল সাড়ে ১০ টায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে স্থানীয় কুরিখলা গ্রামে এসে নৌকার ইঞ্জিনের সাথে তার বোরকা আটকা পড়ার অল্প সময়ের মধ্যেই গলাকেটে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, ওই নারীর মৃত্যুর খবর পেয়ে তারা তাৎক্ষণিক খোঁজ নিয়েছেন। এটা অপমৃত্যুর ঘটনা; বন্যাজনিত দুর্ঘটনা নয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট