২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪
ফিলিস্তিনের রাফায় দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক নিরীহ ফিলিস্তিনিদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং ইসরায়েল বিরোধী আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে সিলেট নগরীর সুরমা পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিতু মিয়ার পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি শাহীন আহমদ এর সঞ্চালনায় র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ বলেন, বিগত ৭ মাসে দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি মুসলমান ভাই-বোনদের ওপরে নির্বিচারে হামলা ও লুটপাট চালাচ্ছে। এই পর্যন্ত ছয়ত্রিশ হাজার ভাই-বোনকে অন্যায়ভাবে হত্যা করে শহীদ করেছে। ৮১ হাজার ভাই-বোন তাদের হামলায় আহত ও পঙ্গুত্ববরণ করেছে। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, এই শহীদের রক্ত বৃথা যেতে পারে না। এই দখলদার ইসরায়েলি বাহিনী ইতিহাস আমরা সকলেই জানি, তাদের ইতিহাস অবিচারের ইতিহাস, বর্বরতার ইতিহাস। তারা মানবতার দুশমন, মানবজাতির শত্রু। তাদের বিরুদ্ধে রুখে দাড়াতেই হবে। আজ সারা পৃথিবীর ছাত্রসমাজ জেগেছে। এই ইসরায়েল বাহিনীর পতন হবেই। ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ফিলিস্তিন আমাদের শিকড়, মসজিদুল আকসা মুসলমানদের ১ম কিবলা, এই কিবলা পুরো মুসলিম উম্মাহর সম্পদ। উম্মাহর সম্পদকে রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের দায়িত্ব নয়; বরং পুরো মুসলিম উম্মাহর দায়িত্ব। অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক ছাত্রনেতা আব্দুর রহিম বলেন, প্রিয় বিক্ষোদ্ধ ছাত্রজনতা, আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করছি বিশ্বের মুসলমানদের কিবলা বায়তুল আক্বসায় কিভাবে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। শুধু বায়তুল আক্বসার মধ্যে সীমাবদ্ধ রাখেনি, আমার ফিলিস্তিনের ভাই-বোনদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেটা প্রকৃতার্থেই অমানবিক। আমরা দেখেছি হাসপাতালে চিকিৎসারত মানুষের উপরও বর্বর হামলা করা হচ্ছে। রাফাহর মতো নিরাপদ নগরীতে শরনার্থীশিবিরের উপরও বিভৎস হামলা চালানো হয়েছে। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, আমার ফিলিস্তিনের ভাই-বোনদের উপর যেভাবে হামলা চালানো হচ্ছে এটার প্রতিবাদে সকলকে এগিয়ে আসতে হবে। এটা শুধু ইসলামি ছাত্রশিবিরের প্রতিবাদ সমাবেশ নয়, এটা সকল দেশের,সকল মতের, সকল শ্রেণীর মানুষের প্রতিবাদ। প্রতিটি দেশে কর্তা ব্যক্তিদের প্রতি আহ্বান জানাচ্ছি, বর্বর অবৈধ ইসরাইলের সাথে জলপথ, স্থলপথ ও আকাশপথসহ সকল ধরনের সম্পর্ক ছিন্ন করুন।
সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরিফ মাহমুদ বলেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সিলেট মহানগর কর্তৃক বিশ্বমানবতার শত্রু, মানবতার দুশমন বর্বর ইসরাইলের ফিলিস্তিনের রাফাহ শহরে গনহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। অবিলম্বে তাদের এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং সকল মানুষ কে ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে। তিনি সমগ্র মুসলিম বিশ্বের প্রতি ইসরাইলের বিরুদ্ধে ঐক্য ও তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের শাবিপ্রবি সভাপতি জহির উদ্দিন শিপন, জেলা পশ্চিমের সভাপতি রায়হান আহমদ, জেলা পূর্বের সভাপতি নাজমুল হাসান শিকদার, সুনামগঞ্জ সভাপতি মনিরুজ্জামান পিয়াস প্রমুখ।
এছাড়া মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনশক্তি নিয়ে বিশাল বিক্ষোভ মিছিল করে সংগঠনটির সিলেট মহানগর শাখা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D