২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ৩টি অনুষদের শিক্ষার্থীরা একসাথে গ্রামে গ্রামে গিয়ে কৃষকদের সেবা দিয়ে এসেছে। পাশাপাশি কৃষি ও খামার নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
মূলত ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, কৃষি অনুষদ ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা এই মাঠ পর্যায়ে অভিজ্ঞতা অর্জন করলো।
বুধবার (২৯ মে) সিলেটর দক্ষিন সুরমা উপজেলার মোল্লারগাঁও, তেতলি, জালালপুর ও দাউদপুর এই ৪টি ইউনিয়নে কৃষক ও খামারিদের সাথে মত-বিনিময় করে এবং সেবা প্রদানের উদ্দেশ্যে মাঠসফর করেছে সিকৃবির শিক্ষার্থীরা। স্ব স্ব অনুষদের নির্ধারিত শিক্ষকবৃন্দ সার্বিক বিষয়টি তত্ত্বাবধান করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D