২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, মে ২৯, ২০২৪
হবিগঞ্জে নির্বাচনী দায়িত্ব পালনকালে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মো. এমদাদুল হকের মৃত্যু হয়েছে। হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
বুধবার (২৯ মে) দুপুরে হবিগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত মো. এমদাদুল হক হবিগঞ্জ এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
প্রকৌশলী ফরিদুল ইসলাম জানান, উপ-সহকারী প্রকৌশলী মো. এমদাদুল হক সদর উপজেলা পরিষদ নির্বাচনে শহরের উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, আজ বুধবার সকাল ৮টা থেকে হবিগঞ্জের তিন উপজেলাসহ সিলেটবিভাগের ১০ উপজেলায় নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D