কুলাউড়া বিএনপির ৩ নেতা কারাগারে

প্রকাশিত: ১০:৫৮ অপরাহ্ণ, মে ২৬, ২০২৪

কুলাউড়া বিএনপির ৩ নেতা কারাগারে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির ৩ নেতা মৌলভীবাজার কোর্টে একটি মামলায় জামিন আবেদন করলে আবেদন নামঞ্জুর করে তাঁদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন আদালত।

রোববার (২৬ মে) দুপুরে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

জানা যায় নির্বাচনকালীন সময়ে করা মামলায় মৌলভীবাজার আদালতে হাজির হয়ে কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, বিএনপির-সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সুরমান আহমেদ, উপজেলা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাহেল মিয়া’কে জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে একই মামলায় তাঁরা হাইকোর্টের দেয়া অন্তর্বর্তিকালীন জামিনে ছিলেন। জামিনের সময় শেষ হওয়ায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে এই তিন নেতার জামিন নামঞ্জুর করা হয়।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট