গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২৪

গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই

সিলেটের গোয়াইনঘাটে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৪টি বসত ঘর। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ছাই হয়ে যায় ঘরের সকল আসবাবপত্রও।

শনিবার (২৫ মে) রাত ১০টার দিকে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের লামা সাতাইন গ্রামের আলকাছ মিয়ার বাড়িতে এই ভয়াবহ অগ্নিদুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পরপরই স্হানীয় জনসাধারণের পাশাপাশি জৈন্তাপুর ফায়ার সার্ভিসের একটি টিমও এসে অগ্নি নির্বাপনরন ও আসবাবপত্র উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে।

এদিকে গোয়াইনঘাটের পল্লীতে এই অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্হলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম ও থানার ইন্সপেক্টর তদন্ত মেহেদী হাসান।

এসময় আগুনের ধোঁয়ায় আহত মনতাজ উদ্দিন (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ একটি টিম ক্ষয়ক্ষতি নিরূপণ করছে এবং এ ঘটনায় অগ্নিকান্ডের বিষয়টি তদন্তে একটি টিম গঠন করা হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম বলেন, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির ভিত্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট