মোবাইল বেশি ব্যবহার না করতে বলায় কিশোরীর আত্মহত্যার চেষ্টা

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

মোবাইল বেশি ব্যবহার না করতে বলায় কিশোরীর আত্মহত্যার চেষ্টা

সিলেটের দক্ষিণ সুরমায় এক কিশোরীকে তার পরিবারের সদস্যরা মোবাইল ফোন বেশি ব্যবহার করতে নিষেধ করায় আত্মহত্যার চেষ্টা করেছে সে।

শনিবার (২৫ মে) বিকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, লালাবাজার এলাকার ভরাউট গ্রামের কিশোরীকে (১৭) তার পরিবারের সদস্যরা মোবাইল ফোন বেশি ব্যবহার করতে নিষেধ করায় জমিতে ব্যবহারের জন্য ঘরে রাখা কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে।

বিষয়টি দেখতে পেয়ে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে সে ওসমানী হাসপাতালের ৩৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা এখন ভালো বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট