গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, মে ২৫, ২০২৪

গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ মে) দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর পশ্চিমপাড়া গ্রামের জয়নাল আহমদের মেয়ে সুহেদা বেগম (১০) ও মাজেদা বেগম (৫)।

জানা যায়, প্রচন্ড গরমে বাড়ির পাশে কুশিয়ারা নদীতে গোসল করতে যায় সুহেদা ও মাজেদা। সাঁতার কাটার সময় একপর্যায়ে নদীর পানিতে তলিয়ে যায় তারা। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারে নামে স্থানীয়রা। পরে বিকাল ৩টার দিকে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাছুদুল আমীন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট